- Get link
- X
- Other Apps
২৩টি পদে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DME Job Circular 2026
☰মোট পদের ক্যাটাগরি
০৪
👥মোট শূন্যপদ
২৩ জন
🎓যোগ্যতা
এইচএসসি বা স্নাতক (ডিগ্রি/অনার্স)
🎂বয়সসীমা
১৮ থেকে ৩২ বছর
💰বেতন
৯,৩০০-২৪,৬৮০/- টাকা
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে (DME) চাকরির নতুন সুযোগ এসেছে। ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে রাজস্বখাতভুক্ত ৪টি ক্যাটাগরিতে মোট ২৩টি পদে লোক নেওয়া হবে। যার স্মারক নং- ৫৭.২৫.০০০০.০০১.৫০.০০১.১৮-২৬৪।
যাদের এইচএসসি বা স্নাতক (ডিগ্রি/অনার্স) পাস আছে, তারা যোগ্য হলে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ০২ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা থেকে ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০ টা পর্যন্ত।
এই আর্টিকেলে DME Job Circular 2026-এর পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন ফি, আবেদন করার নিয়ম, গুরুত্বপূর্ণ তারিখ এবং অফিসিয়াল সার্কুলার একসাথে তুলে ধরা হয়েছে।
সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে সাধারণত অনেক আবেদনকারী থাকে, তাই যোগ্যতা মিললে হাতে সময় থাকতে থাকতেই আবেদন সেরে ফেলুন। শেষ মুহূর্তে সার্ভার জ্যাম বা কাগজপত্র গোছানোর ঝামেলায় পড়তে না চাইলে আগেভাগেই প্রস্তুতি নিন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর (ডিএমই) নিয়োগ ২০২৬ একবার মনোযোগ দিয়ে পড়ে তারপর আবেদন করুন, যোগ্যতা না মিললে পরে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
যাদের জন্য এই চাকরিটি সেরা সুযোগ
- এইচএসসি বা সমমান পাস করেছেন? তাহলে রাজস্বখাতভুক্ত সরকারি চাকরিতে ঢোকার এটা একটা ভালো সুযোগ হতে পারে।
- যারা কম্পিউটারে ভালো দখল রাখেন এবং বাংলা-ইংরেজি টাইপিংয়ে গতি আছে, তাদের জন্য অফিস সহকারী ও ডাটা এন্ট্রি পদগুলো বেশ সুবিধাজনক। এই দক্ষতা থাকলে প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন।
- এইচএসসিতে ব্যবসায় শিক্ষা পড়েছেন যারা, তাদের জন্য হিসাব সহকারী পদটা বিবেচনায় রাখা যেতে পারে। নিজের পড়াশোনার সাথে মিলে যায় এমন একটা পদ।
- মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যারা আগে থেকেই বিভাগীয় প্রার্থী হিসেবে কর্মরত, তাদের জন্য একটা বাড়তি সুবিধা আছে। সাধারণ বয়সসীমা পার হয়ে গেলেও অফিস সহকারী পদে ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
- আর যারা স্নাতক পাস করে সাঁটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে দক্ষ, তাদের জন্য গ্রেড-১৪ এর মতো উচ্চতর স্কেলে সরকারি চাকরিতে ঢোকার সুযোগও রয়েছে এখানে।
এক নজরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে (DME) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম | মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর (Directorate of Madrasha Education) |
| পদের ক্যাটাগরি | ০৪টি। |
| মোট শূন্যপদ | ২৩ জন |
| শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি বা স্নাতক (ডিগ্রি/অনার্স) |
| বয়সসীমা | ১৮ থেকে ৩২ বছর (০১ জুলাই ২০২৬ তারিখে), তবে (অফিস সহকারী পদে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর |
| জেলা | সকল জেলা |
| বেতন গ্রেড | গ্রেড-১৪ থেকে গ্রেড-১৬ |
| আবেদন ফি | ৫৬ থেকে ১১২ টাকা (পদ অনুযায়ী) |
| বিজ্ঞপ্তি প্রকাশ | ৩১ জুলাই ২০২৬ (সোর্স, দৈনিক যুগান্তর) |
| আবেদন শুরু | ০২ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০ টা |
| আবেদনের মাধ্যম | অনলাইন (dme.teletalk.com.bd) |
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
নিচে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর (Directorate of Madrasha Education) নিয়োগের প্রতিটি পদের সংখ্যা, বেতন ও যোগ্যতা একসাথে দেওয়া হলো। ভালোকরে দেখে নিন কোন পদটি আপনার আবেদনের জন্য উপযুক্ত।
পদ সংখ্যা: ১
💰 বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)
⏳ বয়স: ১৮-৩২ বছর (০১-০৭-২০২৬ তারিখে)
🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনে একের অধিক ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
⭐ অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ২৩ শব্দের গতি থাকতে হবে।
পদ সংখ্যা: ১
💰 বেতন: ৯,৩০০–২২,৯৮০/- (গ্রেড-১৬)
⏳ বয়স: ১৮-৩২ বছর (০১-০৭-২০২৬ তারিখে)
🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
⭐ অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
পদ সংখ্যা: ১৩
💰 বেতন: ৯,৩০০–২২,৯৮০/- (গ্রেড-১৬)
⏳ বয়স: ১৮-৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য, ০১-০৭-২০২৬ তারিখে)
🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ২য় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
⭐ অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
পদ সংখ্যা: ৮
💰 বেতন: ৯,৩০০–২২,৯৮০/- (গ্রেড-১৬)
⏳ বয়স: ১৮-৩২ বছর (০১-০৭-২০২৬ তারিখে)
🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে কমপক্ষে ২য় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
⭐ অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
কারা আবেদন করতে পারবেন?
বয়স: ১৮ থেকে ৩২ বছর (০১ জুলাই ২০২৬ তারিখে)।
বিশেষ ক্ষেত্রে (অফিস সহকারী পদ): মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
প্রমাণক: বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না; জন্মসনদ/এনআইডি অনুযায়ী বয়স হিসাব করতে হবে।
জেলা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন করার নিয়ম (ধাপে ধাপে)
আবেদনের আগে যা প্রস্তুত রাখবেন
- শিক্ষাগত সনদের তথ্য: সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল
- জাতীয় পরিচয়পত্র (NID): নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
- রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
- স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
- অভিজ্ঞতা/কোটার সনদ: প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন
অনলাইনে আবেদনের ধাপসমূহ
- dme.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- Application Form অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পদটি নির্বাচন করুন।
- টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No সিলেক্ট করে Next চাপুন।
- ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত সব তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
- নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
- সব তথ্য যাচাই করে Submit করুন।
- Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন, অ্যাডমিট কার্ড ও পরীক্ষার সময় লাগবে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আবেদন ফি (পদ অনুযায়ী)
| পদের তালিকা | মূল ফি | টেলিটক সার্ভিস চার্জ | মোট ফি |
|---|---|---|---|
| ০১-০৪নং সকল পদ | ১০০/- | ১২/- | ১১২/- |
| প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ (সকল পদ) | ৫০/- | ০৬/- | ৫৬/- |
প্রশ্ন: একাধিক পদে আবেদন করলে কি একবারই ফি দিতে হবে?
না, প্রতিটি পদের জন্য আলাদাভাবে আবেদন ও ফি জমা দিতে হবে।
প্রশ্ন: ফি জমা না দিলে আবেদন সম্পন্ন হবে কি?
না, SMS এর মাধ্যমে ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে না।
আবেদন ফি এর SMS করার নিয়ম
📱 আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে:
১ম SMS: DME <space> User ID → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: DME ABCDEF
২য় SMS: DME <space> YES <space> PIN → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: DME YES 12345678
✅ ফি জমা সফল হলে Reply-তে User ID ও Password পাবেন — অবশ্যই সংরক্ষণ করুন, অ্যাডমিট কার্ড ডাউনলোডে লাগবে। ফি জমা না দিলে আবেদন সম্পন্ন হবে না।
User ID বা Password ভুলে গেলে
টেলিটক প্রিপেইড সিম থেকে নিচের SMS পাঠিয়ে পুনরুদ্ধার করতে পারবেন:
Password ভুলে গেলে: DME <space> HELP <space> USER <space> User ID → 16222
User ID ভুলে গেলে: DME <space> HELP <space> PIN <space> PIN Number → 16222
📌 বিশেষ দ্রষ্টব্য: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অফিসিয়াল সার্কুলারের অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। তাই আবেদনের আগে নিচের সার্কুলার ইমেজটি অবশ্যই ভালোভাবে পড়ে নিন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ও PDF
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগে আবেদনের আগে অবশ্যই নিচের অফিসিয়াল সার্কুলারটি ভালোভাবে পড়ে নিন। মনোযোগ দিয়ে সকল তথ্যবলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর চাকরির সকল তথ্য আপনি জানতে পারবেন। তাই অফিসিয়াল সার্কুলার ইমেজ দেখার বিকল্প নাই।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগের স্মারক নং- ৫৭.২৫.০০০০.০০১.৫০.০০১.১৮-২৬৪, তারিখ (৩০ জুলাই ২০২৬)

.webp)
🗓️ আবেদন শুরু: ০২ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা
⏰ আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০ টা
📄 PDF ডাউনলোড: অফিসিয়াল সার্কুলার PDF
নিয়োগ পরীক্ষা ও পরবর্তী ধাপ
পরীক্ষার ধাপসমূহ
- লিখিত পরীক্ষা: প্রথম ধাপে সব প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
- মৌখিক পরীক্ষা (ভাইভা): লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে।
- ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষা: প্রযোজ্য পদের ক্ষেত্রে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর চাকরির প্রবেশপত্র
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পরীক্ষার তারিখ ও প্রবেশপত্রের তথ্য SMS-এর মাধ্যমে জানানো হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে হবে dme.teletalk.com.bd থেকে User ID ও Password দিয়ে। তাই আবেদনে দেওয়া মোবাইল নম্বর সব সময় সচল রাখুন।
🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি এখনই শুরু করুন: সরকারি নিয়োগের লিখিত পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন পড়ে। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে বিগত সরকারি পরীক্ষার বাস্তব প্রশ্ন সমাধান করে নিজেকে যাচাই করে নিন। এটি সম্পূর্ণ ফ্রি।
মৌখিক পরীক্ষায় যেসব কাগজপত্র লাগবে
- মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (মূল কপি)
- সকল শিক্ষাগত সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি
- জাতীয় পরিচয়পত্র (NID)
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র প্রদত্ত নাগরিকত্ব সনদ
- প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত চারিত্রিক সনদ
- কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
সতর্কতা ও সহায়তা
⚠️ এই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগে চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। কেউ চাকরি দেওয়ার প্রলোভনে টাকা দাবি করলে সেটি প্রতারণা। এছাড়া আবেদনে ভুল তথ্য বা একাধিক ভুয়া আবেদন প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হবে।
আবেদন সংক্রান্ত সমস্যায় (টেলিটক সাপোর্ট):
📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন
📧 ইমেইল: alljobs.query@teletalk.com.bd
✍️ মেইলের subject-এ Organization Name: DME, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করবেন।
প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ:
- ঠিকানা: গাইড হাউস (৭ম এবং ১০ম তলা ), নিউ বেইলি রোড, ঢাকা-১০০০।
- ওয়েবসাইট: https://dme.gov.bd/
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন ১: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর (DME) নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর: DME নিয়োগে অনলাইন আবেদন ০২ আগস্ট ২০২৬ সকাল ১০:০০টা থেকে শুরু হবে এবং ২৩ আগস্ট ২০২৬ বিকেল ৫:০০টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রশ্ন ২: DME নিয়োগে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
উত্তর: পদের ধরন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। এই নিয়োগে এইচএসসি (বা সমমান) এবং স্নাতক (ডিগ্রি/অনার্স) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রতিটি পদের নির্দিষ্ট যোগ্যতা ও অতিরিক্ত শর্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যাচাই করা উচিত।
প্রশ্ন ৩: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগে আবেদন ফি কত?
উত্তর: সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৬ টাকা। আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে SMS এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
প্রশ্ন ৪: DME নিয়োগে প্রবেশপত্র (Admit Card) কীভাবে ডাউনলোড করব?
উত্তর: আবেদন ফি সফলভাবে জমা দেওয়ার পর পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোডের তথ্য SMS এর মাধ্যমে জানানো হবে। এরপর dme.teletalk.com.bd ওয়েবসাইটে User ID ও Password দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
প্রশ্ন ৫: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগে কি সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন?
উত্তর: হ্যাঁ। অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শেষ কথা ও পরীক্ষার প্রস্তুতি
শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন। বলেরাখি, শেষ দিকে টেলিটক সার্ভারে চাপ বেড়ে গিয়ে ওয়েবসাইটে সমস্যা হওয়া খুবই সাধারণ ঘটনা।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর চাকরিতে আবেদনের পাশাপাশি এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন, প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) ক্যাটাগরির বিগত সালের প্রশ্নগুলো অনুশীলন করে ফেলুন।
নতুন সব সরকারি চাকরির আপডেট পেতে bdgovt.info-এর সাথেই থাকুন। আবেদন নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment